প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মো. দিদারকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে নগরের শহীদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুহসীন বলেন, গ্রেপ্তার দিদার থানার তালিকার ৮ নম্বর সন্ত্রাসী। তিনি কারাগারে আটক শিবির ক্যাডার সরোয়ার ও ম্যাক্সনের সহযোগী। তাঁর বিরুদ্ধে থানায় হত্যা, অস্ত্র ও ডাকাতির ১০টি মামলা রয়েছে। এর মধ্যে দ্রুত বিচার আইনের একটি মামলায় তাঁকে পাঁচ বছরের সাজা দেন আদালত। ২০০৪ সালে অস্ত্র আইনের একটি মামলায় জামিনে গিয়ে পলাতক হয়ে যান দিদার। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।