তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের উলিপুরের কাচারীপাড়া গ্রাম থেকে পুলিশের তালিকাভুক্ত এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ওই সন্ত্রাসীর নাম বাঁধন (২৪)। তিনি কুড়িগ্রামের শিবরায় কাঁঠালবাড়ী গ্রামের মুকুল মিয়ার ছেলে। উলিপুর থানার পুলিশ সোমবার রাত তিনটার দিকে তাঁর নানা বাড়ি কাচারীপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।উলিপুর থানার ওসি হরেশ্বর রায়ের ভাষ্যমতে, বাঁধনের বিরুদ্ধে একজনের হাত কাটা, চুরি, ছিনতাইসহ নানা অভিযোগে কুড়িগ্রাম সদর থানায় চারটি মামলা রয়েছে। ২০১০ সালে কুড়িগ্রামের পুলিশ সুপার মাহবুবুর রহমান তাঁকে গ্রেপ্তার করার জন্য ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে।