তালিকায় ভুয়া মুক্তিযোদ্ধার নাম থাকবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধা সংসদের বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সভায় কেন্দ্রীয় নেতারা ঘোষণা করেছেন, মুক্তিযোদ্ধার তালিকায় আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধার নাম থাকবে না। গতকাল সোমবার বিকেলে ময়মনসিংহ শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল এই প্রতিনিধি সভার আয়োজন করে।কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান এস এম হাবীবুল্লাহ, মহাসচিব এমদাদ হোসেন প্রমুখ।