প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ ভবন এলাকায় অবস্থিত তালুকদার ফিলিং স্টেশন সরিয়ে নিতে গণপূর্ত বিভাগের সিদ্ধান্ত বহাল রেখে রায় দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ রিট খারিজ করে (রুল ডিসচার্জ) রায় দেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এম জহির ও সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার মামলা পরিচালনা করেন। নজরুল ইসলাম তালুকদার প্রথম আলোকে জানান, গণপূর্ত বিভাগের সিদ্ধান্ত বৈধ বলে রায় দেন আদালত। ফলে ফিলিং স্টেশন সরিয়ে নিতে হবে।