তালেবান হামলায় নিহত একজনের লাশ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে তালেবান হামলায় নিহত দুই বাংলাদেশির একজন ওয়াসিম আলিমুজ্জামানের লাশ কাল শুক্রবার দেশে আসছে। ২০ মার্চ আফগানিস্তানের রাজধানী কাবুলের সেরেনা হোটেলে হামলায় দুই বাংলাদেশিসহ নয়জন নিহত হন। ওয়াসিমের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তাঁর লাশ দেশে পৌঁছাবে। ওই দিনই বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে বনানী কবরস্থানে দাফন করা হবে। পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজায় শরিক হওয়ার অনুরোধ করা হয়েছে। ওয়াসিম জাতিসংঘের খাদ্য ও জনসংখ্যাবিষয়ক সংস্থা ইউএনএফপিএর দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর অবসর নেন। বিজ্ঞপ্তি।