তালোড়ায় শিশু ধর্ষণের শিকার শ্রমিক আটক
বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া সরকারি খাদ্যগুদামে নিয়ে এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বুধবার সন্ধ্যায় খাদ্যগুদামের এক শ্রমিক ওই শিশুকে ধর্ষণের পর স্থানীয়ভাবে মীমাংসা করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। তবে পুলিশ সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ধর্ষণকারী ওই শ্রমিককে আটক করেছে।
খাদ্যগুদামে শিশুটি ধর্ষণের শিকার হওয়ার তথ্য নিশ্চিত করে তালোড়া সরকারি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি) আলমগীর হোসেন বলেন, ওই শ্রমিক খাদ্যগুদামের নিয়মিত কর্মচারী না। তবে মালামাল ওঠানামা করাতেন। তাঁর নাম শাহজাহান আলী। তিনি কাহালু চানপুর গ্রামের বাসিন্দা।
দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় খাদ্যগুদামে পাশের গ্রাম বাঁশোপাতার এক শিশু টিভি দেখতে আসে। ওই সময় খাদ্যগুদামে কেউ না থাকার সুযোগে শাহজাহান আলী শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে অন্য শ্রমিকেরা এলে ঘটনা জানাজানি হয়। পরে কয়েকজন শ্রমিক শিশুটির মাকে ডেকে এনে ১০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়ে দেন। তবে পুলিশ গতকাল সন্ধ্যায় ধর্ষণকারী শাহজাহানকে আটক করে।
শিশুটির মা মুঠোফোনে জানান, শ্রমিকেরা তাঁকে কোনো টাকা দেয়নি। তিনি মামলা কররেন।