তালোড়া পৌরসভার প্রথম মেয়র আবদুল জলিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার নির্বাচনে  মেয়র পদে বিএনপি-সমর্থিত কারাবন্দী খন্দকার আবদুল জলিল চার হাজার ৫৮৮ ভোট পেয়ে বেসরকারিভারে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত আমিরুল ইসলাম ভোট পেয়েছেন তিন হাজার ৩৭৩। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারের সংখ্যা ছিল ১২ হাজার ৯২৫ জন। এর মধ্যে ১১ হাজার ৪০১ জন ভোট প্রদান করেন।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) টানা ভোট গ্রহণ করা হয়।

সরঞ্জাবাড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফ আহমেঞ্চদ বলেন, ইভিএম পদ্ধতিতে ভোট নিতে কোনো অসুবিধা হয়নি। নির্বাচনের আগেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের ভোট দেওয়ার কৌশল শেখানো হয়েছে। ভোট শুরুর আগেই প্রত্যেক প্রার্থীর এজেন্টদের সামনে আটজনের ভোট দিয়ে কে কোন মার্কায় ভোট দিলেন, তা সঠিকভাবে হয়েছে কি না, তা পরীক্ষা করে ভোট নেওয়া শুরু হয়।