তালোড়া পৌরসভা নির্বাচনে ১৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া পৌরসভা নির্বাচনে ১৭ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তাঁদের মধ্যে চারজন মেয়র পদে, একজন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ১২ জন সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে জামানত বাজেয়াপ্ত করবে নির্বাচন কমিশন।৮ মে তালোড়া পৌরসভা নির্বাচনে প্রদত্ত ভোটের হিসাব অনুযায়ী জামানত হারানো প্রার্থীরা হলেন মেয়র পদে সাইফুল ইসলাম, আউলিয়া খন্দকার, রমজান আলী, লোকমান আলী খন্দকার, নারী কাউন্সিলর পদে সাথী রানী।