তালোড়া রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানোর দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার দুপচাঁচিয়ার তালোড়া রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসী গত রোববার আড়াই ঘণ্টা রেললাইন অবরোধ করে রাখে। তালোড়া উন্নয়ন ও মাদক প্রতিরোধ কমিটির ব্যানারে এলাকাবাসী এ দাবি করে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তালোড়ার রেলস্টেশনে আন্তনগর এক্সপ্রেস ট্রেন থামানোর দাবিতে এলাকাবাসী তালোড়া উন্নয়ন ও মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছিল। আন্দোলনকারীরা ঘটনার দিন বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রেলস্টেশনে অবস্থান নেয় এবং রেললাইনের ওপর বসে অবরোধ করে রাখে। তালোড়া রেলস্টেশনের মাস্টার আজগর আলী বলেন, আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে ইতিপূর্বে এক্সপ্রেস ট্রেন থামানোর বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।