তাস খেলতে বাধা দিলে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিটি সেন্টারের ভেতরে তাস খেলতে বাধা দেওয়ায় জুয়াড়িরা ওই সেন্টারের এক খানসামাকে পিটিয়ে হত্যা করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার চরকালীগঞ্জের পারভীন কমিউনিটি সেন্টারে ওই ঘটনা ঘটে।নিহত খানসামা রফিকুল ইসলাম (৪০) কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার আক্তার মিয়ার বড় ছেলে। গতকাল শুক্রবার সকালে রফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই শাহদাত হোসেন বলেন, রফিকুলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।