তাসনিম রহমান রাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াটোলা কামিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মো. তাসনিম রহমান রাফি (১২) ১৮ মার্চ থেকে নিখোঁজ। সকাল ১০টার দিকে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বের হলেও ওই দিন সে মাদ্রাসায় যায়নি। গত পাঁচ দিন খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি। তার পরনে ছিল সাদা পায়জামা-পাঞ্জাবি ও টুপি। উচ্চতা চার ফুট তিন ইঞ্চি। গায়ের রং শ্যামলা। এ ব্যাপারে রমনা মডেল থানায় ওই রাতেই সাধারণ ডায়েরি করেছেন তার মা বিউটি রহমান। কেউ তাঁর সন্ধান পেলে ৪১৬ মগবাজার (বাজার রেলগেট), ঢাকার ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।