তাসনীম সুমন হায়দার চৌধুরীর ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ অধ্যাপক মোফাজ্জল হায়দার চৌধুরীর বড় ছেলে তাসনীম সুমন হায়দার চৌধুরী (৪৭) গত মঙ্গলবার রাতে সিঙ্গাপুর এয়ার-লাইনসের একটি বিমানে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে যাচ্ছিলেন। আজ বৃহস্পতিবার রাতে তাঁর মরদেহ ঢাকায় পৌঁছাবে। কাল শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হবে। বিজ্ঞপ্তি।