তাসলিমা এবার পেলেন জার্মানির লিড অ্যাওয়ার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রানক ওয়াল্টার স্টেইনমেয়ারের কাছ থেকে পুরস্কার নিচ্ছেন বাংলাদেশের আলোকচিত্রী ও গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার। হ্যামবুর্গ শহরে গত ১৪ নভেম্বর তাসলিমার হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয় l ইপিএ/এএক্সইএল

বাংলাদেশের আলোকচিত্রী ও গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আখতার জার্মানির লিড অ্যাওয়ার্ড পেয়েছেন। তাঁর তোলা সাভারে রানা প্লাজা ধসের শিকার দুই শ্রমিকের আঁকড়ে ধরে থাকা আলোচিত সেই ছবির জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
জার্মানির স্টার্ন সাময়িকীতে প্রকাশিত শেষ আলিঙ্গন নামে পরিচিত তাঁর ছবিটি ১৯টি ক্যাটাগরির মধ্যে বছরের সেরা ছবি নির্বাচিত হয়। জার্মানির হ্যামবুর্গ শহরে ১৪ নভেম্বর রাতে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঘোষণা করা হয় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিজয়ীর নাম। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রানক ওয়াল্টার স্টেইনমেয়ার তাসলিমার হাতে পুরস্কার তুলে দেন। ৩০ জন বিচারক এবং দর্শকদের ভোটে তাসলিমার শেষ আলিঙ্গন সেরা ছবি নির্বাচিত হয়।
প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার ছবির জন্য জার্মানির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান লিড একাডেমি প্রতিবছর আলোকচিত্রীদের পুরস্কার দেয়। আলোকচিত্রীদের কাজের জন্য এটি অনন্য সম্মাজননক স্বীকৃতি।
এর আগে গত বছর তাসলিমার এই ছবিটি যুক্তরাষ্ট্রের টাইম সাময়িকীতে সেরা ১০টি আলোকচিত্রের তালিকায় স্থান পেয়েছিল। এ ছাড়া এই ছবির জন্য তিনি ওয়ার্ল্ড প্রেস অ্যাওয়ার্ডও পেয়েছেন। বিজ্ঞপ্তি।