তাসাউফ এ বাকী বিল্লাহ নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. তাসাউফ এ বাকী বিল্লাহ (রিবীন) ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে গত রোববার সন্ধ্যা থেকে নিখোঁজ রয়েছেন। গত সোমবার বাকী বিল্লাহর স্ত্রী মরিয়ম হক তেজগাঁও থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করেছেন।টেলিফোনে মরিয়ম হক প্রথম আলোকে বলেন, ‘গত রোববার কেরানীগঞ্জের বড় মনহরীয়ার গ্রামের বাড়ি থেকে সকাল ১০টার দিকে আমার স্বামী বের হন। গুলশানের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে প্রায় ১০ লাখ টাকা তোলেন। এরপর সিএনজিচালিত অটোরিকশায় করে বাসার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তিনি ফার্মগেটে যানজটে আটকে আছেন বলে মুঠোফোনে জানান। পরে আবার তাঁর ফোনে (০১৯১১৩৯৩৬১৪, ০১৮১১৫১৬৯১৫) যোগাযোগ করতে গিয়ে দেখি দুটি ফোনই বন্ধ। এর পর থেকে তাঁর কোনো খোঁজ জানি না।’সাধারণ ডায়েরিতে দেওয়া তথ্য অনুযায়ী, বাকী বিল্লাহর গায়ের রং ফরসা। মুখমণ্ডল গোলাকার। তাঁর পরনে ছিল বাদামি রঙের প্যান্ট ও শার্ট। তাঁর উচ্চতা পাঁচ ফুট সাড়ে সাত ইঞ্চি। বাকী বিল্লাহ আইটির ব্যবসা করতেন, তবে নিখোঁজ হওয়ার কয়েক মাস আগে থেকে ব্যবসাটি বন্ধ ছিল।গতকাল মঙ্গলবার তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল বারী টেলিফোনে প্রথম আলোকে বলেন, বাকী বিল্লাহ শেষ পর্যন্ত কাকে কাকে ফোন করেছিলেন, সে তালিকা এখনো হাতে পাওয়া যায়নি। এ ছাড়া তাঁর নিখোঁজ হওয়ার খবর সারা দেশের থানাগুলোতে জানিয়ে দেওয়া হয়েছে।