তাহমিদ রিমান্ড শেষে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় ৫৪ ধারায় গ্রেপ্তার তাহমিদ হাসিব খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল শনিবার ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন এই আদেশ দেন। ছয় দিনের রিমান্ড শেষে গতকাল তাঁকে আদালতে হাজির করেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক হুমায়ুন কবীর।
হলি আর্টিজানে হামলার মামলায় ১৩ আগস্ট কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদ হাসিব খানের ছয় দিন এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত করিমের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে ৩ আগস্ট পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গুলশানে হামলার ঘটনায় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেপ্তার করা হয়। পরে দুজনকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়।