তাহমিদকে বাঁচাতে দরকার সাড়ে তিন লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশু তাহমিদ
শিশু তাহমিদ

শিশু তাহমিদ (৪ বছর ৮ মাস) দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত। তাঁর বাবা মো. মহিউদ্দিন সংবাদপত্র ডিস্ট্রিবিউটর কল্যাণ সমিতি, ঢাকা ক্যান্টনমেন্টের একজন সদস্য। তাঁর বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর গ্রামে। বর্তমানে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানান, তাহমিদের চিকিৎসার জন্য খরচ হবে সাড়ে তিন লাখ টাকা। কিন্তু তার বাবা এখন নিঃস্বপ্রায়। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। তাই ছেলেকে বাঁচাতে সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাবা মো. মহিউদ্দিন। সহায়তা পাঠানোর ঠিকানা: মো. মহিউদ্দিন, মুদারাবা হিসাব নম্বর-১৪৫১৮, ইসলামী ব্যাংক, ঢাকা ক্যান্টনমেন্ট শাখা। বিজ্ঞপ্তি।