তাহলে বিএনপির রায় মানতে অসুবিধা কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থা নিয়ে আদালতের রায় প্রত্যাখ্যান করায় বিএনপির কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, বিএনপি এ বি এম খায়রুল হককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে মানবে না বলে জানিয়েছিল। এখন রায়ে খায়রুল হক নিজেই বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা না করতে বলেছেন। তাহলে বিএনপির রায় মানতে অসুবিধা কোথায়? গতকাল বৃহস্পতিবার রাজধানীর লালবাগের চকবাজার চৌরাস্তায় ঢাকা মহানগর আওয়ামী লীগ ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জনসমাবেশে মতিয়া চৌধুরী এসব কথা বলেন। লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মাহবুব উল আলম হানিফ, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, মুকুল চৌধুরী, হাজি মোহাম্মদ সেলিম প্রমুখ।