তাহসিনকে বাঁচাতে এগিয়ে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরের শিশু তাহসিন এনাম। জন্মগতভাবেই শারীরিক বিভিন্ন সমস্যায় আক্রান্ত সে। তবে চিকিৎসকেরা জানি-য়েছেন, সব সমস্যাই সারিয়ে তোলা সম্ভব। এ জন্য ব্যয়বহুল চিকিৎসা প্রয়োজন। তাহসিনের বাবা খুলনা নগরের টুটপাড়ার বাসিন্দা এনামুল হক। সন্তানের জন্মের পর থেকে চিকিৎসার খরচ চালাতে গিয়ে তিনি এখন নিঃস্ব। ফলে তাহসিনের চিকিৎসা বন্ধ হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব, তার কান ও কিডনিতে অস্ত্রোপচার জরুরি বলে মত দিয়েছেন চিকিৎসকেরা। এ পরিস্থিতিতে প্রিয় সন্তানকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন অসহায় বাবা এনামুল। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. এনামুল হক, সঞ্চয়ী হিসাব নম্বর-৩৪০৪০৫৯৬, অগ্রণী ব্যাংক লিমিটেড, ফুলতলা শাখা, খুলনা। বিজ্ঞপ্তি।