তাহিরপুর হাসপাতালে তিন চিকিৎসককে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসকশূন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসককে বদলি করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের সিলেট কার্যালয় থেকে বদলির এ নির্দেশ দেওয়া হয়।১৬ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘তাহিরপুর হাসপাতাল চিকিৎসকশূন্য!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরপরই তিন চিকিৎসককে তাহিরপুরে বদলি করা হয়।বদলিকৃত ব্যক্তিরা হলেন—দিরাই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা দীপংকর বণিক, জামালগঞ্জ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের চিকিৎসক তালুকদার নাজিবুল হাসান ও তাহিরপুর উপজেলার বালিজুরি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের চিকিৎসক ইকবাল হোসেন।সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী বলেন, ওই তিন চিকিৎসক শনিবারই যোগদান করতে পারেন।সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রধান সহকারী আবদুল বাতেন বলেন, পত্রিকায় খবর ছাপার পর ওই দিনই তিন চিকিৎসককে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির আদেশ দেওয়া হয়। আদেশে বলা হয়, বদলিকৃতদের আট দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।