তাহিরপুরে আ.লীগের আহ্বায়ক কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের ৬৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট গত মঙ্গলবার রাতে এই কমিটির অনুমোদন দিয়েছেন।কমিটির আহ্বায়ক হিসেবে আছেন আবুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, দীনেশ চন্দ্র তালুকদার, শফিকুল ইসলাম, অমল কান্তি কর, মোশারফ হোসেন, নিজাম উদ্দিন, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম ও আবদুল জলিল তালুকদার। কমিটিতে সদস্য হিসেবে ৫৭ জনকে রাখা হয়েছে।