তাহিরপুরে গৃহবধূর শ্লীলতাহানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রতি মিয়া (৩৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক গৃহবধূকে (২৫) শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে। উপজেলার আনোয়ারপুর বাজার এলাকায় গত বুধবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বৃহস্পতিবার রাতে রতি মিয়ার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।ওই গৃহবধূর অভিযোগ, তিনি ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে বুধবার রাত ১০টার দিকে সুনামগঞ্জ থেকে উপজেলার সদর ইউনিয়নের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে আনোয়ারপুর সেতুতে মোটরসাইকেলের গতি রোধ করেন দক্ষিণকুল গ্রামের রতি মিয়া। পরে রতি তাঁকে জোর করে আনোয়ারপুর বাজারসংলগ্ন পরিত্যক্ত ধান ভাঙানোর দোকানে (মিলে) নিয়ে যান। এ সময় রতি তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। কৌশলে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’