তাহিরপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাটিয়ান গ্রামে পূর্ববিরোধের জের ধরে গতকাল সোমবার দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে নয়জনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা সংশ্লিষ্ট উপস্বাস্থ্যকেন্দ্র ও তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে উপজেলার মাটিয়ান গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল ইসলাম (৬০) ও শামসুদ্দিন আহমদের (৭০) লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। নূরুল ইসলাম ব্যবসাসংক্রান্ত কাজে ঢাকায় রয়েছেন। তিনি মুঠোফোনে অভিযোগ করেন, তাঁর বৈঠকখানায় আগুন লাগিয়ে দেয় প্রতিপক্ষ।তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।