তাহিরপুরে পানিতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ডোবায় পানিতে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশগড় গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দশঘর গ্রামের দিনমজুর আজহার আলীর তিন ছেলে আমিন মিয়া (১০), সুমন মিয়া (৮) ও আল আমিন (৬) বিকেলে বাড়ির পাশের একটি ডোবার পানিতে কলাগাছের ভেলা বানিয়ে খেলা করছিল। বিকেল পাঁচটার দিকে ওই গ্রামের এক ব্যক্তি ডোবার পানিতে তিন ভাইয়ের লাশ ভাসতে দেখেন।
আজহার আলী জানান, সকালে তিনি তাঁর চার ছেলেমেয়েকে নিয়ে পাশের সাহিদাবাদ গ্রামের এক বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। দুপুরে আবার বাড়িতে আসেন। এরপর ছেলেরা ঘর থেকে খেলতে বের হয়। বিকেল পাঁচটার দিকে বাড়ির পাশের ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।