তাহিরপুরে বজ্রপাতে তিনজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে গত দুই দিনে তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার এক নারী ও এক কিশোরীর মৃত্যু হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মন্দিয়াতা গ্রামের আবদুল মান্নানের মেয়ে রিপা আক্তার (১৫) ও আবদুল হান্নানের স্ত্রী আলকুমা বেগম (৩০) তাঁদের বাড়ির সামনে খোলা জায়গায় বসেছিল। হান্নান ও মান্নান সম্পর্কে চাচাতো ভাই। আকস্মিক বজ্রপাতে রিপা ও আকলুমা মারা যান। এ সময় তাঁদের সঙ্গে থাকা রিপার ছোট ভাই তোফাজ্জল (৯) আহত হয়। শিশুটিকে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে গত বুধবার সকালে উপজেলার হুকুমপুর গ্রামের পাশের নোয়াল হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে দুলা মিয়া (৩৮) নামের এক জেলে মারা যান। আহত হয় তাঁর ছেলে জাকির হোসেন (১২)। উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বজ্রপাতে তিনজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।