তাহিরপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের তাহিরপুরে গতকাল বুধবার সকালে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। এঁদের সবার বাড়ি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাঁশতলা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে চারাগাঁও শুল্কবন্দরের ছরার পানিতে কয়লা তুলতে গিয়েছিলেন স্থানীয় বাঁশতলা গ্রামের লোকজন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে সৈকাল মিয়া ৪৫) ও রাজিয়া বেগম (৫০) মারা যান। আহত হন বাঁশতলা গ্রামের মাহজুল মিয়া (৩০), রেজন মিয়া (৪০), সুজন মিয়া (২৮) ও সাইমুদ্দিন (৩০)। আহত ব্যক্তিদের একজনকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহামঞ্চদ আনোয়ার হোসেন বজ্রপাতে দুজনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।