তাহিরপুরের জনতা বাজারে ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন যুবদলের বিদ্রোহী অংশ আজ শুক্রবার জনতা বাজারে একই স্থানে সভা ডেকেছে। এ কারণে গতকাল বৃহস্পতিবার সকালেই ১৪৪ ধারা জারির ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা ঠেকাতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছে।উপজেলা যুবদলের আহ্বায়ক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোরহানউদ্দিন বলেন, দলীয় শৃঙ্খলাবিরোধী কিছু যুবক সরকারি দলের দু-তিনজন নেতার ইন্ধনে দলের ক্ষতি করার চেষ্টা করছে।ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের পূর্বঘোষিত ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা পরিকল্পিতভাবে বানচালের চেষ্টা চলছে।’উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি দাবি করে রুহুল আমিন বলেন, ‘২৪ ফেব্রুয়ারি যুব সমাবেশ হবে। তাই আজ আমাদের প্রস্তুতি সভা ডাকা হয়েছে।’