তাহের হত্যা মামলায় সিবিএর সাবেক নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জালালাবাদ গ্যাসের সিবিএর সভাপতি আবু তাহের হত্যা মামলায় সিবিএর সাকে সহসভাপতি গোলাম হামিদ ওরফে বাবুলকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। গত বুধবার প্রথমে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বৃহস্পতিবার রাতে বাবুলকে তাহের হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। বাবুল চারদলীয় জোট সরকারের আমলে সিবিএর সভাপতি মাশুকউদ্দিন ওরফে গ্যাস মাশুকের নেতৃত্বাধীন পরিষদের সহসভাপতি ছিলেন।মহানগর পুলিশ সূত্র জানায়, সিবিএর নেতা তাহের গত ১০ জুন বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন। হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ পর তাহেরের মেয়ে বাদী হয়ে সিলেট কোতোয়ালি থানায় মামলা করলে মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের প্রথম পর্যায়ে গোয়েন্দা পুলিশ ৩০ জুন জালালাবাদ গ্যাসের বিয়ানীবাজার কার্যালয়ের সহকারী গাড়িচালক মোবাশ্বির হোসেনকে গ্রেপ্তার করে।