তাহের হত্যার বিচার সাত বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত বছরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এস তাহের আহমেদ হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ হয়নি। নিম্ন আদালত হত্যা মামলার চার আসামির মৃত্যুদণ্ড দেন। আসামিপক্ষ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে। বর্তমানে আপিলের শুনানি শুরুর অপেক্ষায় রয়েছে।তাহের আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনি বিভাগের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় বক্তারা আসামিদের মৃত্যুদণ্ড দ্রুত কার্যকর করার দাবি জানান। ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি তাহের নিখোঁজ হন। এর দুই দিন পর ৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বাসভবনের পাশে ম্যানহোলে তাঁর লাশ পাওয়া যায়। ওই দিনই তাঁর ছেলে সানজিদ আলভী অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নগরের মতিহার থানায় হত্যা মামলা করেন।আদালতসংশ্লিষ্ট সূত্র জানায়, ৪৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ টি এম মেসবাউদ্দৌলা মামলার রায় ঘোষণা করেন।