তাহেরপুত্র বিপ্লব কুমিল্লা থেকে লক্ষ্মীপুর কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহেরের বড় ছেলে ও বিভিন্ন খুনের মামলার সাজাপ্রাপ্ত আসামি এইচ এম বিপ্লবকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে লক্ষ্মীপুর কারাগারে স্থানান্তর করা হয়েছে। গত শনিবার তাঁকে লক্ষ্মীপুরে নেওয়া হয়।
১৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুরের আদালতে একটি মামলায় বিপ্লবের হাজিরা দেওয়ার তারিখ রয়েছে। এই কারণে তাঁকে লক্ষ্মীপুরে নেওয়া হয়েছে বলে কারাগার সূত্রে জানা গেছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, আপাতত কোনো নির্দেশনা না থাকায় তাঁকে কুমিল্লায় আনার সম্ভাবনা নেই।
গত ১ আগস্ট লক্ষ্মীপুর জেলা কারাগারে বিপ্লবের সঙ্গে শহরের লামচরী এলাকার সানজিদা আক্তারের বিয়ে হয়। কারাগারে বিয়ের বিষয়টি নানাভাবে আলোচিত হয়।