তাহেরসহ তিন হাজার জাসদকর্মীকে হত্যা করেছিলেন জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করতে কর্নেল তাহেরসহ জাসদের তিন হাজার কর্মীকে হত্যা করেছিলেন। এসব হত্যাকাণ্ডের দায়ে একদিন বাংলার মাটিতে জিয়ার মরণোত্তর বিচার হবে। গতকাল সোমবার কুড়িগ্রাম টাউন হলে জেলা জাসদ আয়োজিত কর্মী সম্মেলনে ইনু এ কথা বলেন।জেলা জাসদের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত রাঙ্গা, জাতীয় নারী জোটের কেন্দ্রীয় আহ্বায়ক আফরোজা হক, জেলা জাসদের সাধারণ সম্পাদক গোলাম হাবিবুর রহমান প্রমুখ। এ সময় সেখানে বিভিন্ন উপজেলার জাসদ, শ্রমিক জোট, যুব জোট ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।