তাহেরের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করা হয়েছে। গতকাল বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ইলিয়াস হোসাইন বিন হেলালী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন। মহানগর হাকিম সৈয়দ মিনহাজ উম মুনিরা বাদীর জবানবন্দি নেন। ভয়ভীতি দেখিয়ে হুমকির অভিযোগে আদালত আগামী ৪ অক্টোবর তাহেরকে আদালতে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের ক্ষেত্রে সরকারের অনুমতি না থাকায় তা বাদ দেওয়া হয়।