তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমানকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, বদলি, নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে৷ ২২ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এস এম মেসবাহউল ইসলাম ও সহকারী পরিচালক (প্রশাসন-২) মীর্জা মো. হাসান খসরুর সই করা এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। তাৎক্ষণিক বদলির বিষয়টি ওয়াহিদুর রহমান স্বীকার করেছেন। ফরিদপুর অফিস