তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দায়িত্বে অবহেলার অভিযোগে গতকাল সোমবার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুজন জ্যেষ্ঠ সেবিকাকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। সিভিল সার্জন মোহাম্মদ সামসুদ্দীন জানান, কাজীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ সেবিকা মুকুল আক্তার ও সেলিমা খাতুন গত রোববার বিকেলে কর্মস্থলে কিছুক্ষণ থাকার পর বাড়িতে চলে যান।