তাৎক্ষণিক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চাঁদপুরের বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আ ফ ম মোস্তাফিজুর রহমানকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। তাঁকে চাঁদপুর থেকে নেত্রকোনায় বদলি করা হয়েছে। গত সোমবার পিডিবি এ আদেশ জারি করে। কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। অভিযোগ রয়েছে, মোস্তাফিজুর রহমান নির্বাহী প্রকৌশলী হিসেবে চাঁদপুরে যোগ দেওয়ার পর বিদ্যুতের স্বাভাবিক পরিস্থিতি ভেঙে পড়ে। গত মাসে জেলা আইনশৃঙ্খলা সভায় ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।