তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘুষ ও দালাল প্রতিরোধ এবং হয়রানি রোধে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ ঘরে ঘরে গিয়ে তাৎক্ষণিক বিদ্যুৎ-সংযোগ কার্যক্রম শুরু করেছে। গত শনিবার দিনাজপুরের বিরামপুরের বিনাইল ইউনিয়নের বিনাইল গ্রামে ২৫ জন গ্রাহককে সংযোগ দিয়ে এ কার্যক্রম শুরু করে পল্লী বিদ্যুৎ সমিতি-২।

দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, বাংলাদেশে প্রথম দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর আওতাভুক্ত বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলায় এ কার্যক্রম শুরু হল। এর আওতায় আগ্রহী ব্যক্তির  আবেদনের পর তাঁর বাড়িতে গিয়ে মিটার বাবদ ৬৪০ টাকার বিনিময়ে তাৎক্ষণিক মিটার স্থাপন করে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে।