তাৎক্ষণিক সাজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর শহরে দুই মাদক ব্যবসায়ীকে ধরে তাৎক্ষণিকভাবে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন একটি ভ্রাম্যমাণ আদালত।গতকাল সোমবার সকাল ১০টার দিকে শহরের আলীপুর খা-পাড়ার নিজ বাড়ি থেকে ১৪ বোতল ফেনসিডিলসহ ইয়াদ রশিদকে (৪৩) গ্রেপ্তার করেছেন ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। গ্রেপ্তারের পর ঘটনাস্থলেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিক বিচার করে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে গত রোববার বেলা একটার দিকে শহরের গুহলক্ষ্মীপুর লাশকাটা ঘরের কাছে মাদক ব্যবসায়ী মো. সূর্য মোল্লাকে (৩১) ৩২ পুরিয়া (ছয় গ্রাম) হেরোইনসহ গ্রেপ্তার করেন একই ভ্রাম্যমাণ আদালত। তাকে ঘটনাস্থলেই দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।