তাড়াইল উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাত উদ্দিন আহমেঞ্চদকে বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. সবুর হোসেন এ আদেশ দেন।উপজেলা পরিষদের দুজন ভাইস চেয়ারম্যান ও সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ঢাকা বিভাগীয় কমিশনার বরাবর ইসরাত উদ্দিনের বিরুদ্ধে লিখিত অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গতকাল এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়। ওই আদেশে এক নম্বর প্যানেল চেয়ারম্যান মো. আবুল কাসেম খানকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আদেশ দেওয়া হয়।এ ব্যাপারে ইসরাত উদ্দিন বলেন, ‘আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে। অনাস্থার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাব।’জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, ‘আজ (গতকাল) ফ্যাক্স বার্তায় তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরখাস্তের আদেশ পেয়েছি।’