তাড়াইলে আগামীকাল স্কুলছাত্রীর বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় কাল শুক্রবার একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে। কনে উপজেলার একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী।ওই বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবম শ্রেণীর রেজিস্ট্রেশন অনুযায়ী, ওই ছাত্রীর জন্ম ১৯৯৭ সালের ১৩ সেপ্টেম্বর। বর্তমানে তার বয়স ১৪ বছর ১০ মাস। পারিবারিকভাবে একই বিদ্যালয়ের অফিস সহকারীর (করণিক) সঙ্গে তার বিয়ে ঠিক করা হয়েছে। আগামীকাল উপজেলার বাঁশাটি গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই ছাত্রীর একাধিক সহপাঠী প্রথম আলোকে জানায়, ওই ছাত্রী পড়াশোনায় ভালো। বিয়ে হলে তার পড়াশোনা আর হবে না। প্রশাসনের উচিত এ বিয়ে বন্ধে শিগগির ব্যবস্থা নেওয়া।ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, গত বার্ষিক পরীক্ষায় ওই ছাত্রী দ্বিতীয় স্থান অধিকার করে। তার বিয়ে ঠিক করা হয়েছে বলে তিনি শুনেছেন। এটা দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া জামান বলেন, বাল্যবিয়ের আয়োজন করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তা বন্ধ করা হবে।