প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বেলংকা-ইছাপশর গ্রামে দারুল মা-আরিফ আল-মাদানীয়া মাদ্রাসা ময়দানে তিন দিনব্যাপী ইসলাহি ইজতেমা আজ শুক্রবার শুরু হচ্ছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত নবম ইজতেমা ফজরের নামাজের পর শুরু হবে। শুরুতে বয়ান করবেন ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের খতিব ও আয়োজক সংস্থার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাস্উদ।