তাড়াইলে চার দিনব্যাপী ইজতেমা শুরু
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় চার দিনব্যাপী ইছলাহী ইজতেমা গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ইসলাহুল মুসলিমীন পরিষদ এর আয়োজন করেছে। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।
তাড়াইলের ইছাপশর-বেলংকা জামিয়াতুল ইসলাহ আল-মাদানিয়া মাদ্রাসার ময়দানে এ ইজতেমা হচ্ছে। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ গতকাল বাদ আসর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু করেন।
ইজতেমার এন্তেজামিয়া কমিটির প্রধান সমন্বয়কারী সাঈদ নিজামী বলেন, প্রতিবছরের মতো এবারও বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লি জামাতের সঙ্গে ইজতেমাস্থলে আসছেন। তাঁদের জন্য সার্বিক সুব্যবস্থা রাখা হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান বলেন, ইজতেমার মুসল্লিদের নিরাপত্তার জন্য র্যা ব, পুলিশসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।