তাড়াইলে চড়া দামে জ্বালানি তেল বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বিভিন্ন হাটবাজারে বর্ধিত মূল্যের চেয়েও লিটারপ্রতি ৫-৮ টাকা বেশি দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে।সরেজমিনে তাড়াইল সদর, পুরুড়া বাজার, তালজাঙ্গা বাজার, কাওয়াখালী বাজার, জাওয়ার বাজারসহ বিভিন্ন হাটবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে সরকারিভাবে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার আগে প্রতি লিটার খুচরা ডিজেল বিক্রি হয়েছে ৬২-৬৪ টাকায়। এখন বিক্রি হচ্ছে ৭০-৭২ টাকায়। খুচরা ব্যবসায়ীরা আগে প্রতি লিটার পেট্রল ৯৫ টাকায় বিক্রি করলেও দাম বাড়ার পর বিক্রি করছেন ১০০ টাকায়। আগে প্রতি লিটার অকটেন ১০০ টাকায় বিক্রি হলেও দাম বাড়ার পর বিক্রি হচ্ছে ১০৫ টাকায়।গতকাল শুক্রবার দুপুরে রাউতি বাজারে কেরোসিন কিনতে গিয়ে ওই গ্রামের বাসিন্দা চন্দন খান ক্ষোভের সঙ্গে বলেন, ‘সামনে ইরি-বোরোর মৌসুম। এই সময়ে তেলের দাম না বাড়ালে সরকারের কী-ই বা ক্ষতি হতো।’