তাড়াইলে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরযাত্রী এসেছে। কনের বাড়িতে রীতিমতো উৎসব চলছে। কিন্তু যাকে ঘিরে এত আয়োজন, সে শৈশব পেরিয়ে সবে কৈশোরে পা রেখেছে। বিয়ের সাজে বসে থাকা কনের বয়স মাত্র ১৪ বছর। কিশোরগঞ্জের তাড়াইলের রাউতি ইউনিয়নের মোড়ারকান্দি গ্রামে গতকাল বুধবার বাল্যবিবাহ দেওয়ার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে অভিযান চালিয়ে তা বন্ধ করে দিয়েছে।