তাড়াইলে ফলদ বৃক্ষমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বদেশি ফলের অনেক গুণ, নেইকো জুড়ি তার, স্বাদে অর্থে তুলনাহীন, পুষ্টি কিংবা আহার’ স্লোগান সামনে রেখে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া। এ সময় ইউএনও রাবেয়া আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি