তাড়াইলে বিনা মূল্যে কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-সাচাইল কাছেমুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল শনিবার ৩৫০ জন নারী-পুরুষকে বিনা মূল্যে কম্বল দেওয়া হয়েছে।স্বেচ্ছাসেবী সংগঠন এরশাদ উদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল দেওয়া হয়। সংস্থার চেয়ারম্যান মো. এরশাদ উদ্দিন এসব কম্বল বিতরণ করেন। এ সময় বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সভাপতি মু. আ. লতিব, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঞা, জাওয়ার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হক ভূঞা প্রমুখ।