তাড়াইলে মুক্তিযুদ্ধভিত্তিক স্মরণিকার মোড়ক উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মুক্তিযুদ্ধভিত্তিক তথ্য-উপাত্ত নিয়ে রচিত স্মরণিকা মুক্তির মোড়ক উন্মোচন করা হয়েছে। উপজেলা সদরের আছিয়া প্লাজায় গতকাল রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে মোড়ক উন্মোচন সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন তাড়াইল সাংবাদিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি দেলোয়ার হোসেন খান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় কবি রানা জামান। উপস্থিত ছিলেন স্মরণিকা সম্পাদক মো. ছাদেকুর রহমান, সংস্কৃতিকর্মী সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, ধলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন প্রমুখ।