তাড়াইলে মুক্তিযুদ্ধভিত্তিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধকালীন স্মৃতি নিয়ে মুক্তিযোদ্ধাদের লেখা রণাঙ্গনে তাড়াইল উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণের স্মৃতিকথা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার সকালে তাড়াইল উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ (তাড়াইল-করিমগঞ্জ) মুজিবুল হক চুন্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।