তাড়াইলে ৭০ বস্তা ইউরিয়া সার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের তাড়াইল থানার পুলিশ গত শুক্রবার দুপুরে কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা ৭০ বস্তা ইউরিয়া সার রাউতি ইউনিয়নের পুরুড়া বাজারের (পুরাতন বাজার) শহীদ মিয়ার ধানের দোকান থেকে জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় একটি ইঞ্জিনচালিত ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিন পুলিশ বাদী হয়ে ভাওয়াল গ্রামের মৃত মনির উদ্দিনের পুত্র ধান ব্যবসায়ী শহীদ মিয়া এবং তাঁর ব্যবসায়িক অংশীদার সুরঙ্গল গ্রামের মৃত দারোগার বাপের পুত্র ফাইজুল ইসলামকে আসামি করে তাড়াইল থানায় মামলা রুজু করেছে। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বিক্রির জন্য সার বিক্রির খবর পেয়ে পুরুড়া বাজারে অভিযান চালিয়ে শহীদ মিয়ার দোকানের সামনে ট্রলির ওপর থেকে ১৫ বস্তা এবং শহীদের দোকানের ভেতর থেকে ৫৫ বস্তা সার জব্দ করা হলেও তাৎক্ষণিক কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি দুজন ধানের ব্যবসা করলেও অবৈধভাবে বিক্রির জন্য দোকানে ৭০ বস্তা ইউরিয়া সার নিয়ে আসেন। থানায় মামলা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি সারের বস্তাগুলো কোথা থেকে আনা হয়েছে, তা খতিয়ে দেখছে।