তাড়াইলের হাসান আলীকে গ্রেপ্তারের আবেদন রাষ্ট্রপক্ষের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার বাসিন্দা সৈয়দ মো. হাসান আলী ওরফে হাসেন আলীকে গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার বরাবর এ আবেদন দাখিল করেন।
দাখিল করা আবেদনে বলা হয়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসান আলীরবিষয়ে তদন্ত চলছে। তিনি যেকোনো সময় পালিয়ে যেতে পারেন ও সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। তাই তদন্তের সুবিধার্থে হাসান আলীকে গ্রেপ্তার করা দরকার।
জানতে চাইলে আবুল কালাম আযাদ ট্রাইব্যুনালে সৈয়দ মো. হাসান আলীকে গ্রেপ্তারের জন্য আবেদন করার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।