তাড়াইয়ে গ্রেপ্তার হওয়া নজরুল জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রলোভন দেখিয়ে বিয়ে করার অভিযোগে দায়ের করা চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি নজরুল ইসলামকে (২৮) গত বুধবার গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জের তাড়াইল থানার পুলিশ। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, ২০০৯ সালে মুসলিম পারিবারিক আইনে কিশোরগঞ্জের আমলি আদালতে নজরুলের বিরুদ্ধে দুটি মামলা হয়। এর আগে ২০০৮ সালে নেত্রকোনার মদন থানায় ভুয়া পরিচয়ে বিয়ে করার অভিযোগে একটি এবং ২০০৯ সালে একই জেলার দুর্গাপুর থানায় প্রলোভন দেখিয়ে অপহরণ করার অভিযোগে আরও দুটি মামলা হয় তাঁর বিরুদ্ধে। এই চারটি মামলায় নজরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গত বুধবার তাড়াইলের ধলা ইউনিয়নের সেকান্দরনগর গ্রামের বাড়িতে নজরুল অবস্থান করছেন—এমন খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।নাম প্রকাশ না করার শর্তে সেকান্দরনগর গ্রামের একাধিক বাসিন্দা বলেন, তাঁদের জানামতে, নজরুল ১০-১২টি বিয়ে করেছেন। কিছু দিন পরপর স্ত্রী পরিচয় দিয়ে নতুন নতুন নারী বাড়িতে আনেন। নজরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তাঁরা বলেন, তা না হলে নজরুল আরও অনেক মেয়ের সর্বনাশ করবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, নজরুল বিয়েপাগল মানুষ। যেখানেই যান, সেখানেই বিয়ের নামে মেয়েদের সর্বনাশ করছেন।