তাড়াশে দুর্বৃত্তদের ছোড়া এসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার প্রত্যন্ত গ্রামে গত রোববার রাতে দুর্বৃত্তদের ছোড়া এসিডে গৃহবধূ হামিদা খাতুনের (২৫) শরীর ঝলসে গেছে। গতকাল সোমবার সকালে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, উপজেলার বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের তফু মণ্ডলের স্ত্রী হামিদা খাতুন রোববার দিবাগত রাতে বাড়িতে একা ঘুমাচ্ছিলেন। রাত আনুমানিক দুইটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁর ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে হামিদার অবস্থার অবনতি হলে গতকাল ভোরে তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।’ তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা আব্দুর রউফ জানান, এসিডে গৃহবধূর গলা, হাত ও পাসহ শরীরের বাঁ পাশের বেশ কিছু অংশ ঝলসে গেছে।